হা হা হা




সবার মুখে রাশি রাশি 
নানা রঙের কতো হাসি, 
হাসি দেখে মুচকি হাসো 
ভোলনা দিতে অট্রহাসি। 


ছোট ছোট ছেলে মেয়ের 
হাসি দেখো নিশ্বপাপ কত, 
এমন হাসি তুমি আর 
জগৎ ঘুরেও পাবে নাতো। 

বন্ধু সবাই এক হলে 
সবার মুখে হাসি মিলে, 
আহা কত সুখের হাসি 
আমি বড্ড ভালবাসি। 

জামাইবাবুর হাসি দেখো 
মুচকি হেসে মুখ লুকায় 
কি করে এত কানাকানি 
আমার বড্ড হাসি পায়। 

হাসে দেখো নতুন বধু 
শাড়ির আঁচলে মুখ লুকিয়ে, 
দেবর ননদের দুষ্টুমিতে 
হেসে ফেলে কথার ছলে। 

পুলিশ বেটাও হাসতে জানে 
তুমি কি তার প্রমাণ চাও, 
তাহলে তার পকেটে 
কয়েকটি টাকা গিফট(!) দাও। 

আমাদের মাস্টার মশায় 
হেসে হেসে ছাত্র পড়ায়, 
কোন ছাত্র হেসে ফেললে 
তার দেখো প্রাণ যায়। 

দেখেছো কখনো 
দুঃখিনী এক মায়ের হাসি, 
শন্তানের মুখে মা ডাক শুনে 
সে হয় সবচেয়ে খুশী। 

কিন্তু আমি হাসব না 
হাসলে হবে দাঁতে ব্যাথা, 
হাসতে গিয়ে দাঁত হারালে 
ঔষধ আমি পাব কোথা? 

না না আমি হাসব না 
মুখে দিলাম কুলুপ এটে 
হাসাতে আমায় পারো নাকি 
চেষ্ঠা করো একটু ঘেটে। 

আমি আর হাসবই না 
যতই দাও সুড়সুড়ি, 
হাসি চেপে রাখা অনেক কষ্ট 
তবুও আমি পণ করি। 

দেখছিলাম টিভি তখন 
বিটিভিতে হচ্ছে খবর, 
তেল দেওয়া খবর শুনে 
ভেঙে গেল আমার সবর। 

আমি দিলাম হেসে 
হা হা হা   
আচ্ছা আজ অনেক হলো 
এবার নেই একটু কেশে। 
  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈঠকঘর