আমি বিদ্রোহী নজরুল

আমি সিপাহী 
আমি দুখু মিয়া 
আমি বিদ্রোহী নজরুল, 
আমি করে দিবো সব চুরমার 
সব অন্যায় করবো ভন্ডুল। 


আমি ঝড় 
আমি ভাঙিনা কারো ঘর, 
আমি দুর্বলের হাতিয়ার 
আমি করি জুলুমবাজদের ছাড়খার। 

আমি জেল খাটা আসামী 
আমি নইতো ফেরী, 
আমি সবার ভিতর ঘুমিয়ে থাকা 
সুপ্ত আগ্নেয়গিরি। 

আমার নেই সংশয় 
করিনা কাউকে ভয়, 
অত্যাচারীর কপাট ভেঙে 
ছিনিয়ে আনি জয়। 

আমি নজরুল 
আজি চির নবীন, 
শত বছর পরেও 
কেউ বলবেনা আমায় প্রবীণ। 

মসজিদের পাশে আমায় 
শুয়ে দিয়েছ বলে ভেবোনা আমায় মৃত্য, 
আমি অমর সর্বদা 
সবাইকে করে যাবে উৎজ্বীবিত। 

আমি আছি 
আমি থাকব 
সব তরুনের মাঝে, 
ওরাই এগিয়ে আসবে অন্যায়ের বিরুদ্ধে সৎ কাজে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈঠকঘর